মিশরে ছুরি হামলায় নিহত দুই নারী জার্মান নাগরিক

মিশরের সমুদ্র সৈকতে ছুরিকাঘাতে নিহত দুই নারী জার্মান নাগরিক। এক বিবৃতিতে শনিবার দেশটির পক্ষ থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে।
 
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা দু:খের সঙ্গে এটা নিশ্চিত করছি যে, হুরঘাদায় হামলায় দুই জার্মান পর্যটক নিহত হয়েছেন।’
 
লোহিত সাগর তীরবর্তী সমুদ্র অবকাশ কেন্দ্রে শুক্রবারের হামলায় আরো চারজন মারাত্মকভাবে আহত হয়েছেন বলে জানা গেছে। এএফপি।
 
ইত্তেফাক/সেতু