সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলেই দেশটাকে পাকিস্তান বানাতে চায়।
শনিবার নীলফামারী সদর উপজেলা পরিষদ মাঠে শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র, অভিধান, বাদ্যযন্ত্র, প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘উন্নত দেশে নির্বাচনের মাধ্যমে শুধু ক্ষমতার বদল হয়, দেশ বদল হয়না। কিন্তু আমাদের দেশে বিগত সময়ে বিএনপি-জামায়াত ক্ষমতার জন্য কি তাণ্ডব ঘটিয়েছিল তা সকলের জানা। তারা ক্ষমতায় আসলেই দেশটাকে পাকিস্তান বানাতে চায়। সে অপচেষ্টা প্রতিহত করতে সকলকে সজাগ থাকতে হবে।’
ইত্তেফাক/এএম।