ঢাকা আরিচা মহাসড়কে মানিকগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে মহাসড়কের মুশুরিয়া নামক এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ দৌলা জানান, রাবেয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে পাটুরিয়া দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা পেঁয়াজ বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাক চালক মারা যান। তার নাম পরিচয় পাওয়া যায়নি।
আরো পড়ুন: বাপের বাড়ি থেকে টাকা আনতে না পারায় গৃহবধূকে হত্যার অভিযোগ
দুর্ঘটনায় আহত ১৫ জন বাসের যাত্রীকে উদ্ধার করে আশেপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইত্তেফাক/অনি