আড়াইহাজারে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

আড়াইহাজারে শাবনুর (২২) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা মাঝিবাড়ী থেকে এই লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবতী ওই গ্রামের মৃত মোতালের মেয়ে।

গোপালদী ফাঁড়ির এস আই নাসির উদ্দিন জানান, মেয়েটির বাবা নেই। তার মা স্থানীয় একটি ফ্যাক্টরিতে কাজ করে। শাবনুরও গার্মেন্টের শ্রমিক হিসেবে কাজ করতেন। ঘটনার দিন শাবনুরকে ঘরে রখে তার ভাই কাইয়ুম জুমার নামাজ পড়তে যান। এসে দেখেন ঘরের আড়ার সঙ্গে শাবনুরের লাশ ঝুলছে।

এ সময় শাবনুরের ভাইয়ের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। তারা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

আরও পড়ুনঃ মানিকগঞ্জের বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মৃত্যু

আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন বলেন, ‘এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়না তদন্তের আগে কিছুই বলা যাচ্ছে না।’

ইত্তেফাক/নূহু