‘পূর্ণ হই প্রকৃতির মাঝে’ স্লোগান নিয়ে রবিবার (১৬ জুলাই) প্রকাশিত হচ্ছে দৈনিক প্রকৃতির সংবাদ। ইতোমধ্যে পত্রিকা প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিশ্বের প্রথম প্রকৃতি বিশেষায়িত দৈনিক প্রকৃতির সংবাদ ব্যতিক্রমী উপস্থাপনায় বাজারে আসছে। সব শ্রেণির পাঠকের কথা চিন্তা করেই ৮ পৃষ্ঠার রঙিন কাগজটির দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ২ টাকা। পত্রিকাটির সম্পাদকীয় কার্যালয় : রাজধানীর বিএসইসি ভবন, কাওরান বাজার। বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ : ৬৫ ময়মনসিংহ লেন, রসূল ভিউ, বাংলামোটর, ঢাকা। আগ্রহী লেখক, প্রতিবেদক, জেলা/উপজেলা প্রতিনিধি/বিজ্ঞাপন দাতারা যোগাযোগ করতে পারেন info@prokritirsangbd.com,advertisement@prokritirsangbad.com,www.prokritirsangbd.com