বাংলাদেশ পুলিশের ১৪০ সদস্যের একটি কন্টিনজেন্ট জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর দারফুর সুদান মিশনে ব্যানএফপিইউ-২ কন্টিনজেন্ট প্রতিস্থাপনের জন্য রবিবার ভোরে ইউএন চার্টার ফ্লাইটে দারফুরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন। কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন পুলিশ সুপার মো. সাইফুল্লাহ বিন আনোয়ার।
পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। পুলিশ সদর দফতরের ইউএন অ্যাফেয়ার্স শাখার কর্মকর্তারা মিশনগামী সদস্যদের বিমানবন্দরে বিদায় জানান।
উল্ল্লেখ্য, বর্তমানে দারফুর, কঙ্গো, হাইতি ও মালিসহ পৃথিবীর যুদ্ধবিধ্বস্ত ও সংঘাতপূর্ণ বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের প্রায় এক হাজার সদস্য পেশাদারিত্ব ও সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।
ইত্তেফাক/এএম।