‘আমি খুবই বিরক্ত’, রাজনীতির পাইরেসি নিয়ে অপু

 
গেল ঈদুল ফিতরে সারাদেশের ৪০টি সিনেমা হলে মুক্তি পায় 'রাজনীতি'। শুরুর দিন থেকে রুপালি পর্দা কাঁপিয়ে যাচ্ছে সিনেমাটি। গতকালের খবর ছিল নতুন করে রাজধানী ঢাকার বেশকিছু সিনেমা হলে আবারো সিনেমাটি প্রদর্শিত হচ্ছে।
 
তবে দুঃখজনক নতুন খবর হলো, মুক্তির তৃতীয় সপ্তাহে ‘রাজনীতি’ পাইরেসির শিকার হলো। কে বা কারা ইউটিউবের কয়েকটি চ্যানেলে রাজীতি ছবিটি প্রকাশ করেছে। এ বিষয়ে কথা হলো অপু বিশ্বাসের সঙ্গে।
 
অপু বিশ্বাস বলেন, ‘খুবই দুঃখজনক। একটি সিনেমা প্রেক্ষাগৃহে যাওয়া পর্যন্ত আমাদেরকে অনেক কষ্ট করতে হয়। এরপর যখন শুনি, কে বা কারা পাইরেসি করে সিনেমাটি ইউটিউবে প্রকাশ করে দিয়েছে, তা অনেক বেশি আহত করে। এটা যেকোনো সিনেমা সংশ্লিষ্টদের ক্ষেত্রেই হয় বলে আমি মনে করি। যারা এমন ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িত তাদের প্রতি ঘৃণা জানানোর ভাষা আমার জানা নেই। শুধু এটুকু বলবো, আমি খুবই বিরক্ত। অনেকদিন পর আমি দর্শকের সামনে নতুন একটি সিনেমা নিয়ে ফিরলাম, সেই সিনেমার সঙ্গে এমনটা মানতে কষ্ট হচ্ছে।
 
উল্লেখ্য, ‘রাজনীতি’ ছবিতে শাকিব খান ও অপু বিশ্বাস ছাড়াও অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, আলী রাজ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, জয়শ্রী কর জয়া প্রমুখ।
 
ইত্তেফাক/আনিসুর

‘রাজনীতি’ ছবিতে শাকিব খান ও অপু বিশ্বাস ছাড়াও অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, আলী রাজ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, জয়শ্রী কর জয়া প্রমুখ।