আসছে সত্যি ঘটনা থেকে নির্মিত ‘কমরেড’

 
আগামী ২১ জুলাই মুক্তি পাচ্ছে কলকাতার শঙ্কুদেব পাণ্ডের প্রথম ছবি ‘কমরেড’। সাংবাদিকতা-রাজনীতি-পরিচালনা— তিনটি পেশাকেই কোথাও পিছিয়ে নেই এই নির্মাতা। এবার হাতেখড়ি হল পরিচালনায়।
 
সিঙ্গুর, নন্দীগ্রাম, জঙ্গলমহল, তাপসী মালিক, রাধারানি আড়ি, পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। আর তাকে সেলুলয়েডে ধরেছেন শঙ্কুদেব।
 
তার দাবি, এটা কোনও ডকুমেন্টারি নয়। সত্যি ঘটনার ওপর নির্ভর করে ছবিটা তৈরি করেছি। এমন সব ঘটনার কথা রয়েছে যা কিন্তু কোনও টেলিভিশন চ্যানেল দেখাতে পারবে না।
 
খরাজ মুখোপাধ্যায়, এনা সাহা, মৌবনি সরকার, ভাস্বর চট্টোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায় প্রমুখের অভিনয় এই ছবিতে সমৃদ্ধ করেছে। একটি আইটেম নম্বরে দেখা যাবে মোনালিসাকে।
 
ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন সুরজিৎ চট্টোপাধ্যায়। শান, আকৃতি কক্কর, নচিকেতার গান রয়েছে ছবিতে।
ইত্তেফাক/আনিসুর