পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে ৫৩ দেশের রাষ্ট্রদূত, তাদের পরিবারের সদস্য এবং কয়েকটি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি নিয়ে শুক্রবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঘুরতে আসেন পররাষ্ট্রমন্ত্রী ড., এ, কে, আব্দুল মোমেন এমপি।
স্থানীয় সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং কালে তিনি বলেন, এ কথা বলেন, বাংলাদেশকে জানার মতো কূটনীতিকদের তেমন সুযোগ হয় না। বাংলাদেশকে জানা ও বিনোদনের জন্য চায়ের রাজধানী শ্রীমঙ্গলে তাদের নিয়ে আসা। আমাদের গর্ব করার অনেক কিছু আছে।
মন্ত্রী আরও বলেন, লন্ডনে পলাতক তারেক জিয়াসহ বিভিন্ন দেশে পলাতক সাজা প্রাপ্ত আসামীদের দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। তারেক জিয়ার ব্যাপারে যুক্তরাজ্যের সঙ্গে কথা চলছে। আমরা শুধু তারেক না দণ্ডিত সকলকে দেশে ফিরিয়ে আনতে চাই। ওই দেশ গুলোতে অনেক লিগ্যাল প্রসেস আছে। আশা করা যায়, প্রসেস গুলো শেষ হলে দণ্ডপ্রাপ্তদের ওই দেশ গুলো ফিরিয়ে দেবে।
কূটনীতিকসহ অতিথিরা গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গল্ফ এ পৌঁছলে তাদের মনিপুরী নৃত্য ও ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মো. শাহ জালাল, এডিসি (রাজস্ব) আশরাফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নহরুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, অফিসার ইনচার্জ কেএম নজরুল, আইন শৃংখলা বাহিনীর সদস্যসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন।
আরো পড়ুন: কোটি টাকা ব্যয়ে রাস্তা, খুঁটি সরানোর বরাদ্দ নেই
বিকেলে অতিথিরা রামনগর মনিপুরি গ্রাম পরিদর্শন করে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। পরে ইস্পাহানী চা বাগান ও চা বাগান কারখানা পরিদর্শন করেন। শনিবার সকালে ঢাকার উদ্দেশ্যে শ্রীমঙ্গল ত্যাগ করবেন অতিথিরা।
ইত্তেফাক/অনি