দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বিএনপির কেউ তো বন্যা কবলিত এলাকায় আসে না। ঢাকায় বসে ফাঁকা আওয়াজ দেয়। চিকিৎসার নাম করে বিদেশে গিয়ে কি করে আল্লহই জানে।
সোমবার দুপুরে কুড়িগ্রামের চিলমারী উপজেলার বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণকালে তিনি এ সব কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, আমরা জানতে পেরেছি- এনজিওরা সুদসহ ঋণ আদায়ে বন্যার্তদের ওপর চাপ সৃষ্টি করছে। এমনিতেই বানভাসি মানুষ কষ্টে আছে। এনজিও কর্তকর্তাদের অনুরোধ করবো- কোন অবস্থায় তারা যেন সুদ বা ঋণ আদায় না করে। বিশ্বাস করি তারা এই অনুরোধ রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের সচিব মো. শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা মহাপরিচালক রিয়াজ আহমেদ, স্থানীয় সংসদ সদস্য রুহুল আমীন, জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী, জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, পুলিশ সুপার মেদেদুল করিম, চিলমারী উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম প্রমুখ।
ইত্তেফাক/ইউবি