জামিন পেলেন সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি-সম্পাদকসহ ৭ সাংবাদিক

 
সাতক্ষীরার দৈনিক সাতনদী সম্পাদকের দায়ের করা মামলায় জামিন পেয়েছেন প্রেসক্লাব সভাপতি-সম্পাদকসহ সাতক্ষীরার সাত সাংবাদিক। আজ সোমবার দুপুরে তারা স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান তা মঞ্জুর করেন।
 
জামিন প্রাপ্ত সাংবাদিকরা হলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আবদুল বারী, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোজাফফর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, সাবেক যুগ্ম সম্পাদক ইয়ারব হোসেন ও দৈনিক পত্রদূতের ফটো সাংবাদিক আবদুর রহিম।
 
২০১১ সালের ২৭ অক্টোবর সাতক্ষীরার সাংবাদিকদের মধ্যে দ্বন্দ্বের জেরে এক অপ্রীতিকর ঘটনায় একটি ফৌজদারি মামলা হয়। মামলাটি দায়ের করেন বর্তমানে দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান হাবিব। এ মামলায় বিবাদী করা হয় ওই সাত সাংবাদিককে।
 
বিবাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহ আলম। 
 
ইত্তেফাক/কেকে