সাবেক তথ্য সচিব ড. মাহবুবুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা রেখে গেছেন।
বাংলাদেশ সিভিল সার্ভিসের ৭৯ ব্যাচের কর্মকর্তা মরহুম মাহবুবুর রহমান চাকরি জীবনে তথ্য, সংস্থাপন, পাট ও বস্ত্র, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়সহ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।
তিনি পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি ছিলেন একজন বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক। চাকরি জীবনে তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বাসস
ইত্তেফাক/ইউবি