মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা দিন দিন কমছে। ওয়াশিংটন পোস্ট এবং এবিসি নিউজের নতুন জরিপে দেখা গেছে, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তার প্রতি মাত্র ৩৬ ভাগ মানুষের সমর্থন আছে।
গত ৭০ বছর কোনো মার্কিন প্রেসিডেন্টের ক্ষেত্রে ছয় মাসের দায়িত্ব পালনকালের মধ্যে জনপ্রিয়তার হার এটাই সর্বনিম্ন। এর আগে একশ’ দিনের করা জরিপে তার প্রতি জনসমর্থন ছিল শতকরা ৪২ ভাগ। তাকে সমর্থন না করার হার বেড়ে দাঁড়িয়েছে ৫৮ ভাগে। ৪৮ ভাগ মার্কিনী চান তিনি প্রেসিডেন্টের পদ ছেড়ে দেন।
এছাড়া জরিপে রুশ আইনজীবীর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের বড় ছেলে ট্রাম্প জুনিয়রের বৈঠককে সমর্থন করছেন ২৬ ভাগ এবং ৬৩ ভাগ মার্কিনী সমর্থন করছেন না। খবর সিএনএন
ইত্তেফাক/আনিসুর