তরুণ নির্মাতা মাহফুজ আদনান নির্মাণ করেছেন ‘শেষের কাব্য তুমি’। এতে অভিনয় করেছেন নাইম, অপর্ণা, অ্যালেন শুভ্র, শেহতাজ, মাসুম বাশার ও মিলি বাসার। নাটকটি প্রযোজনা করেছেন আব্দুল্লাহ আল মামুন।
অপর্ণা ঘোষ কথা বলতে পারেন না! এমনই মনে মনে ধারণা করে নিয়েছেন অভিনেতা নাইম। অপর্ণাকে নিয়ে নাইমের মনে চলতে থাকে নানা ঘটনা অঘটনা।
গল্পে আরো দেখা যাবে, আমেরিকা থেকে পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করে বাংলাদেশে এসেছে নাইম। মায়ের ইচ্ছে, দেখেশুনে ভালো একটা মেয়ে দেখে নাইমের বিয়ে দেয়া। এদিকে নাইমের কাজিন শেহতাজকে দেখেই প্রেমে পড়ে যায় অ্যালেন শুভ্র। আর অ্যালেনের বোন অপর্ণাকে নাইমের জন্য পছন্দ করে শেহতাজ।
IMG0
কিন্তু রাস্তায় দেখা এক মেয়ের প্রেমে পড়ে যান নাইম। নাইম বুঝতে পারেনি দুজনই একই। পরে বুঝতে পারলেও সমস্যা বাঁধে অপর্ণার কথা বলা নিয়ে। নাইম ধরে নেয় অপর্ণা কথা বলতে পারে না। এভাবে বিভিন্ন ঘটনা আর খুনসুটির মাধ্যমে এগুতে থাকে ‘শেষের কাব্য তুমি’।
নাটকটির আবহ সংগীত করেছেন ওয়াহেদ শাহীন, ফিডেল নঈম ও আদনান ভূঁইয়া। নাটকটির থিম সং 'মরে যাই...' এ কণ্ঠ দিয়েছন ফিডেল নঈম আর সুর ও সংগীত করেছেন রেজওয়ান শেখ। নাটকটি বেসরকারি টেলিভিশন মাছরাঙায় আসছে শুক্রবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে প্রচারিত হবে।
ইত্তেফাক/আনিসুর