পেরুতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

পেরুর দক্ষিণ উপকূলে সোমবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ৪। এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানায়। 
 
ভূমিকম্পটি স্থানীয় সময় রাত ৯টা ৫ মিনিটে ভূ-পৃষ্ঠের ৪৪ কিলোমিটার গভীরে আঘাত হানে। পেরুর দ্বিতীয় বৃহত্তম জনবসতিপূর্ণ নগরী আরিকুইপার প্রায় ২২০ কিলোমিটার পশ্চিমে এর কেন্দ্রস্থল।
 
ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে জনগণের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, ২০০৭ সালের আগস্টে পেরুতে সর্বশেষ শক্তিশালী ভূমিকম্পে ৫৯৫ জন নিহত হয়েছিল। এএফপি।
 
ইত্তেফাক/সেতু