দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার ৩ সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ন’টা নাগাদ অনন্তনাগের ওয়ানিহামা গ্রামে ভারতীয় সেনাদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়।
পুলিশ ও সেনা সূত্রে জানা গেছে, নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় সেটি লক্ষ্য করে উল্টো দিক থেকে হামলা চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনারা। সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে ঘটনাস্থলেই মারা যায় তিন জঙ্গি। জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি এসপি বৈদ্য সোমবার রাতে একটি টুইট করে এই খবরের সত্যতা স্বীকার করেছেন।
IMG0
সপ্তাহখানেক আগে অমরনাথ তীর্থযাত্রীদের উপর জঙ্গি হামলার পর থেকেই সেনা তৎপরতা বেড়েছে কাশ্মীরে। জঙ্গিদের খোঁজে বিভিন্ন এলাকায় চলছে চিরুণী তল্লাশি। কিছুদিন আগেই কাশ্মীরের বদগামে সেনার সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হয়েছিল ডেপুটি পুলিশ সুপার আয়ুব খান হত্যার মূল অভিযুক্ত এক হিজবুল জঙ্গির। সম্প্রতি দক্ষিণ কাশ্মীরের ত্রালে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের তিন সদস্যের মৃত্যুর খবরও জানায় ভারতয়ি বাহিনী। ইন্ডিয়া টুডে।
ইত্তেফাক/সেতু