ফরহাদ মজহারকে ফের জিজ্ঞাসাবাদ

ফরহাদ মজহারকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। পরে প্রায় আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। 
 
মঙ্গলবার সকালে গোয়েন্দা কার্যালয়ে নেওয়ার পর দুপুর সোয়া ১টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। ডিএমপির উপকমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান এ তথ্য জানান। 
 
জানা গেছে, নিরুদ্দেশ হওয়ার ঘটনায় আদালতে ফরহাদ মজহারের দেওয়া জবানবন্দি ও তদন্তে পাওয়া তথ্য-উপাত্তের মধ্যে ‘গরমিল থাকায়’ তাকে রাজধানীর শ্যামলীর বাসা থেকে নিয়ে যাওয়া হয়। 
 
সকালে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার আব্দুল বাতেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‌‌'তিনি (ফরহাদ) আদালতে যে জবানবন্দি দিয়েছেন তার সঙ্গে আমাদের তদন্তে প্রাপ্ত তথ্যের মিল না থাকায় তাকে আবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।'
 
ইত্তেফাক/এমআই