সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি বাহিনীর সদস্য প্রধান মার্কিন সমর্থনপুষ্ট জোটের সঙ্গে এক সংঘর্ষে মঙ্গলবার অন্তত ১১ সিরীয় বিদ্রোহী নিহত হয়েছে। সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস এ খবর জানায়।
আলেপ্পো প্রদেশের আইন দাকনা নামে এক গ্রামের আশেপাশে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এর কয়েকটি ইউনিটের সঙ্গে মঙ্গলবার বিদ্রোহীদের দ্বিতীয় দিনের মতো লড়াই চলছে। সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস জানায়, ‘সোমবারের সংঘর্ষে সিরীয় বিদ্রোহীদের ১১ জন নিহত ও চার জন এসডিএফ সদস্য আহত হয়। এএফপি।
ইত্তেফাক/সাব্বির