পোল্যান্ড সফরকালে ব্রিটেনের রাজপুত্র উইলিয়াম এবং রাজকুমারী কেট দ্বিতীয় মহাযুদ্ধকালের ইহুদিদের একটি ক্যাম্প পরিদর্শন করবেন। পোল্যান্ডের জিদনস্কের কাছে স্টুটহফে হলোকাস্ট থেকে বেঁচে আসা ৫ জনের সাথে সাক্ষাত্ করবেন তারা। সেখানে দ্বিতীয় মহাযুদ্ধের সময় ৬৫ হাজার মানুষকে হত্যা করা হয়েছিল।
রাণীর জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে উইলিয়াম নাত্সী দখলদারিত্বের সময় পোল্যান্ডের মানুষের বীরত্বের প্রশংসা করেন। সপরিবারে পোল্যান্ড এবং জার্মানিতে ৫ দিনের সফরে গেছেন প্রিন্স উইলিয়াম। এ সপ্তাহের শেষদিকে রাজ দম্পতির সাথে একান্ত বৈঠক করবেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। উইলিয়াম জার্মানির হলোকাস্ট মিউজিয়ামও সফর করবেন।
ইত্তেফাক/নূহু