রামগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

 
লক্ষ্মীপুরের রামগঞ্জে স্ত্রী নাসিমা আক্তার হত্যা মামলায় স্বামী মোজাম্মেল হকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইদুর রহমান গাজী এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত মোজাম্মেল হক পলাতক রয়েছেন। অতিরিক্ত পাবলিক প্রসিউকিউটর মো. আবুল কালাম এ তথ্য নিশ্চিত করছেন।
 
মামলা সূত্রে জানা যায়, ২০০৭ সালের ১৬ আগস্ট রাতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী নাসিমা আক্তারকে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। পরের দিন নিহতের ভাই মমিন উল্যা বাদী হয়ে নাসিমা আক্তারের স্বামী মোজাম্মেল হকসহ তিনজনকে আসামি করে রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ২৬নভেম্বর মোজাম্মেল হককে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দেয় রামগঞ্জ থানা পুলিশ। ২০০৯ সালের ৩মার্চ আসামি মোজাম্মেল হকের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে বিচার কার্য শুরু করেন আদালত। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য শেষে আদালত এ রায় প্রদান করেন।
 
ইত্তেফাক/জামান