নীলফামারীতে ছাত্রলীগ সভাপতির ত্রাণ বিতরণ

নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা কলেজ মাঠে বুধবার দুপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ। 
 
ত্রাণ বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ২০২১ সালের পর ত্রাণ নেয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না। বন্যা কবলিত এলাকাগুলোতে ত্রাণের সংকট দেখা দেয়নি বরং ত্রাণ দেয়ার মতো মানুষেরই অভাব রয়েছে।
 
বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সমালোচনা করে ছাত্রলীগ সভাপতি বলেন, বন্যায় মানুষরা আক্রান্ত হচ্ছেন অথচ তাদের পাশে না থেকে তিনি দেশ ছেড়ে পাড়ি জমিয়েছেন লন্ডনে।
 
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, ডিমলা উপজেলা সভাপতি শহিদুল ইসলাম বক্তব্য দেন।
 
এ ছাড়া বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক দিদার মোহাম্মদ নিজামুল ইসলাম, সহ-সম্পাদক রুহুল আমীন, ডিমলা উপজেলা সভাপতি আবু সায়েম সরকার ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন স্বাধীন বক্তব্য দেন।
 
একই অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সাবেক নেতা ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী সাইয়েন কাদির কাননের ব্যক্তিগত উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের ৫ শ’  শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস দেয়া হয়।
 
ইত্তেফাক/ইউবি