ইমোজি সমাবেশ!

জাপানি শব্দ ইমোজি হলো বৈদ্যুতিক বার্তা আর ওয়েবপেজে ব্যবহূত ভাবলিপি বা স্মাইলি। ইমোজি ভাব-নির্দেশক চিহ্ন হিসেবে বেশি ব্যবহূত যেখানে নানা ধরনের মুখভঙ্গি, দৈনন্দিন বস্তু, জীবজন্তু, আবহাওয়া ইত্যাদিকে প্রকাশ করা হতো।  ১৯৯০-এর দশকে জাপানি মোবাইল ফোনে ইমোজির প্রথম আবির্ভাব। এরপর অ্যাপেলের আইফোনে ইমোজি অন্তর্ভুক্ত হবার সঙ্গে সঙ্গে ইমোজির দারুণ জনপ্রিয়তা লাভ করে। পরে অন্যান্য অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কোম্পানিগুলোও ইমোজিকে গ্রহণ করে। ইমোজির জনপ্রিয়তার বিষয়টিকে মাথায় রেখে এ মাসের শেষে দিকে মুক্তি পাচ্ছে থ্রিডি কম্পিউটার এনিমেটেডে কমেডি ফিল্ম ‘দি ইমোজি মুভি’।

আর এটির প্রচারণার দায়িত্ব নিয়েছিল সনি পিকচারস। ইমোজি মুভির প্রচারণার জন্য ইমোজির পোশাক পরে দুবাই, মস্কো, লন্ডন, ডাবলিন এবং সাও পাওলোর এই পাঁচটি শহরে একযোগে সমাবেশ করেছে ৫৩১ জন। আর এক সঙ্গে এতজন ইমোজি সাজার মাধ্যমে গিনেজ বুকে অন্য রকম এক রেকর্ড সৃষ্টি করেছে। ভার্চুয়াল জগতের ইমোজিদের বাস্তব জীবনে এমন সরব পদচারণার বিষয়টি বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।-ইউপিআই

ইত্তেফাক/নূহু