বিশ্বে সন্ত্রাসবাদী রাষ্ট্রের তালিকায় পাকিস্তানকে যুক্ত করেছে যুক্তরাষ্ট্র। সন্ত্রাসীদের নিরাপদ স্বর্গরাজ্য হিসেবে পরিচিত এমন দেশের তালিকায় পাকিস্তানকে অন্তর্ভূক্ত করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।
জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পাকিস্তানকেও ওই তালিকায় ফেলা হতে পারে বলে দীর্ঘদিন ধরেই হুঁশিয়ারি দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। আফগান তালেবান এবং হাক্কানি নেটওয়ার্কের মতো সন্ত্রাসবাদী সংগঠনগুলো পাকিস্তানের মাটিকে কাজে লাগিয়ে আফগানিস্তানে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে।
অন্যদিকে, লস্কর-ই-তৈয়বা, জয়শ-ই-মহম্মদের মতো জঙ্গি সংগঠনগুলো পাকিস্তানের মাটিতে আশ্রয় পাচ্ছে। গতকাল বুধবার মার্কিন কংগ্রেসে পেশ করা বার্ষিক প্রতিবেদন ‘কান্ট্রি রিপোর্ট অন টেররিজম’-এ আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘পাকিস্তান এখন সন্ত্রাসবাদীদের ‘নিরাপদ স্বর্গরাজ্য।’ খবর এনডিটিভি
ইত্তেফাক/আনিসুর