প্রিন্টেড ডকুমেন্ট-এর নিরাপত্তা নিয়ে কাজ করবে ট্রয় গ্রুপ ইনকর্পোরেশন (ইউএসএ) এবং বাংলাদেশের ব্যবস্থাপনা পরামর্শদাতা ও প্রযুক্তি সেবা প্রতিষ্ঠান ইজেনারেশন লিমিটেড।
গত মঙ্গলবার রাজধানীর ওয়েস্টিন এ 'স্মার্ট সিকিউরিটি ফর ডিজিটাল বাংলাদেশ' শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে ইজেনারেশন ও ট্রয়। এতে ডিজিটাল যুগে ডকুমেন্ট নিরাপত্তা এবং জালিয়াতি প্রতিরোধের বিষয়গুলির উপর আলোকপাত করা হয়। ডকুমেন্ট নিরাপত্তা সমাধান এর মত প্রযুক্তি নিয়ে এই প্রথমবারের মত এই দুটি প্রতিষ্ঠান বাংলাদেশে একযোগে কাজ করতে যাচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় সচিব সুবীর কিশোর চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক স্বপন কুমার সরকার, আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা। সেমিনারে ইজেনারেশন গ্রুপের চেয়ারম্যান শামীম আহসান, ইজেনারেশন গ্রুপের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল ইসলাম, ট্রয় গ্রুপ ইনকর্পোরেশন এর সেলস এর ভাইস প্রেসিডেন্ট- বারিস ভুরাল, ট্রয় গ্রুপ ইনকর্পোরেশন এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান চন্দ্রকান্ত সিং বক্তৃতা দেন। সেমিনারে আরও উপস্থিত ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মাহবুবুর রহমান, মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ শফিউল আজম, ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের পেশাজীবী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নীতি নির্ধারকগণ।
ইত্তেফাক/জামান