তৈমুরের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল

বিএনপি নেতা তৈমুর আলম খন্দকারের বিরুদ্ধে দুদকের করা একটি মামলা বাতিল করে দিয়েছে হাইকোর্ট। 
 
বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেন। আদালতে তৈমুর আলমের পক্ষে আইনজীবী আব্দুল্লাহ আল মামুন এবং দুদকের পক্ষে চৌধুরী নাসিমা শুনানি করেন। 
 
বিআরটিসিতে ৫৩৭ জনকে চাকরি দেয়ার ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ১৮ এপ্রিল পল্টন থানায় মামলা করে দুদক। ২০০৮ সালের ১৫ জুন এ মামলায় অভিযোগপত্র দেয় দুদক। পরে মামলা বাতিল চেয়ে তিনি হাইকোর্টে আবেদন করেন। আদালত মামলার কার্যক্রম স্থগিতসহ রুল জারি করে। বৃহস্পতিবার ওই রুলের ওপর চূড়ান্ত শুনানি নিয়ে হাইকোর্ট এ রায় দেয়।  
 
 
ইত্তেফাক/ইউবি