শুক্রবার ভোরে আজিয়ান সাগরের কাছে গ্রীসের কসে দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ২জন নিহত হওয়ার খবর জানিয়েছে কর্তৃপক্ষ।
মার্কিন জিওলজিকাল সার্ভে জনায়, ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল কোস দ্বীপের ১২কি.মি. উত্তর-পূর্বে তুর্কি উপকূলের কাছাকাছি ১০কি.মি. মাটির গভীরে। কস একটি জনপ্রিয় পর্যটন এলাকা, এ ঘটনায় কমপক্ষে ২০জন আহত এবং কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
অপরদিকে তুর্কি শহরের বোডেরামে ভূমিকম্প থেকে পালানোর চেষ্টা করলে বেশ কিছু লোক আহত হয়।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলিতে তুরস্ক এবং গ্রীসে ভূমিকম্পের ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে।