জেরুজালেমের পুরানা নগরীতে শুক্রবার জুমার নামাজের জন্য অনূর্ধ্ব ৫০ বছর বয়সী কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে জানিয়েছে ইসরাইলি পুলিশ। জেরুজালেম অতি-স্পর্শকাতর পুরানা নগরীতে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে গৃহীত নতুন নিরাপত্তামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানায় ইসরাইলি পুলিশ।
ইসরাইলি পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা বলেছে, ‘পুরানা নগরীতে শুধুমাত্র ৫০ বছর ও তার বেশি বয়সীদের প্রবেশ করতে দেয়া হবে। তবে যে কোন বয়সী নারীর প্রবেশাধিকারে কোন বাধা নেই।’
জেরুজালেমে অবস্থিত পবিত্র হারাম আল-শরিফ মসজিদের প্রবেশদ্বারে তল্লাশির জন্য ইসরাইল পুলিশ মেটাল ডিক্টেটর স্থাপন করার পর উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইসরাইল ‘পুলিশ বলেছে, ‘ইতোপূর্বে হারাম আল-শরিফের কাছে এক আক্রমণে দুই ইসরাইলি পুলিশ নিহত হয়। এর কারণে নতুন নিরাপত্তা গ্রহণ করা হয়েছে।’এএফপি।
ইত্তেফাক/এমআর