বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) নির্বাচনে আবদুর রহমান ও নিশান প্যানেল জয়লাভ করেছে। উৎসবমুখর পরিবেশে গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
দুই বছর মেয়াদী কমিটিতে আবদুর রহমান ২৬৯ ভোট পেয়ে সভাপতি ও ইকবাল করিম নিশান ২৮৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী যথাক্রমে লিটন এরশাদ ১৩৯ ভোট ও কামরুল হাসান দর্পণ পেয়েছেন ১১২ ভোট।
সকাল ১০টায় শুরু হয় বার্ষিক সাধারণ সভা। দুপুর ১টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এবার মোট ভোটার ছিলো ৪৭১ জন। তবে ভোট প্রদান করেন ৪০৪ জন। এছাড়া সদস্য পদে ৬টি, সম্পাদকীয় পদে ৯টি ভোট বাতিল হয়।
পরাজিত লিটন এরশাদ-কামরুল হাসান দর্পণ প্যানেলের পক্ষ থেকে বিজয়ী দলকে শুভেচ্ছা জানিয়েছেন নির্বাচনে অংশ নেয়া অনেকে।
ইত্তেফাক/আনিসুর