খালেদা জিয়ার লন্ডন মিশন রুখে দেয়া হবে: নানক

 
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, দেশের মানুষকে সাথে নিয়ে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার দেশের অগ্রগতি ও গণতন্ত্রকে ব্যাহত করার লন্ডন মিশন রুখে দেয়া হবে। খালেদা জিয়া দশম জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে আন্দোলনের নামে দেশব্যাপী অবরোধ ও অগ্নিসন্ত্রাস করে ব্যর্থ হয়েছিলেন। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, শত শত নিরীহ মানুষ হত্যা ও পঙ্গু করেছিলেন।
 
নানক বলেন, ওই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় তিনি (খালেদা) দেশের অভাবনীয় উন্নয়ন, অগ্রগতি ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে লন্ডন মিশনে গেছেন। অতীতের মতো তাঁদের সকল চক্রান্ত জনগণকে সাথে নিয়ে রুখে দেয়া হবে।
 
শনিবার রাজধানীর মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজের নবনির্মিত ‘শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ও ল্যাংগুয়েজ ক্লাব উদ্বোধন ও নবীন বরণ ২০১৭’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
কলেজের অধ্যক্ষ লে. কর্নেল কাজী শরীফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. মাহবুবুর রহমান ও ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজান।
 

ইত্তেফাক/এএম।