খুরশীদ আলমের ‘সেরা গান’

 
খুরশীদ আলম, বাংলা চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি প্লেব্যাক সিঙ্গার। এ পর্যন্ত চার শতাধিক চলচ্চিত্রে গান গেয়েছেন বরেণ্য এ সঙ্গীতশিল্পী। আজ ২৩ জুলাই বিকেল ২টা ৪৫ মিনিটে চ্যানেল আই স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার হবে নতুন গানের অনুষ্ঠান ‘সেরা গান’।
 
অনুষ্ঠানটির এ পর্বে অংশ নিবেন সঙ্গীতশিল্পী খুরশীদ আলম। অনুষ্ঠানের প্রতিটি পর্বে থাকবে অংশগ্রহণকৃত শিল্পীর পরিবেশনকৃত গানের স্মৃতিচারণ। আলোচনায় অংশ নিচ্ছেন খ্যাতিমান সংগীতশিল্পী, সুরকার, গীতিকার এবং বিশিষ্ট ব্যক্তিরা।
 
অনুষ্ঠানটির পরিকল্পনা ও উপস্থাপনা করছেন কোনাল এবং পরিচালনায় অনন্যা রুমা।
 
ইত্তেফাক/আনিসুর