বরিশাল অফিস
“বঞ্চিত হবে হবে না কেউ” শ্লোগানকে সামনে রেখে নগরীর সদররোডে গতকাল শুক্রবার সকালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরিবেশ বিষয়ক সংগঠন “টার্মাইট সোসাইটি” বিশ্ব পানি দিবসের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতি মোহাম্মদ নাহিন রেজোয়ান বলেন, ইউএন গবেষণা থেকে বলা হয়েছে বিশ্বে বর্তমান সময়ে প্রায় চার বিলিয়ন মানুষ বছরে কমপক্ষে এক মাস নিরাপদ পানির ঘাটতির শিকার হচ্ছেন। গবেষণায় প্রকাশ করা হয়েছে, এভাবে চলতে থাকলে ২০৩০ সালের মধ্যে সমগ্র বিশ্বে সাত মিলিয়ন মানুষ তীব্র নিরাপদ পানির ঘাটতির মুখোমুখি হবে। তাই এ ধরনের সচেতনমূলক কর্মসূচির মাধ্যমে আমাদের মতো উন্নয়নশীল দেশে অতিগুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। তাই পানির গুরুত্ব সম্পর্কে নিজে সচেতন হয়ে অপরকে সচেতন করার তিনি সকলের প্রতি আহবান জানান। আলোচনা সভা শেষে “নিরাপদ পানি থেকে বঞ্চিত না হয় কেউ” সেলক্ষ্যে পানি দূষণরোধে প্লাস্টিক বজ্র সংগ্রহ ও জনসচেতনাতামূলক প্রচারপত্র সাধারণ মানুষের মাঝে বিলি করা হয়।
মানববন্ধনের সঙ্গে একাত্মতা ও সমর্থন জানিয়েছেন জেলা প্রশাসন, বরিশাল পানি উন্নয়ন বোর্ড সিডিপিটিআইবি ও সেভ দ্যা চিলড্রেন এবং বরিশালের ইয়ূথনেট ফর ক্লাইমেট জাস্টিজ সংগঠনের নেতৃবৃন্দরা।