আফগানিস্তানের কোহিস্তানাত জেলা সদরদপ্তরের দখল নিয়েছে তালেবান

তালেবান জঙ্গিরা রবিবার আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ফারইয়াব প্রদেশের কোহিস্তানাত জেলার সদরদপ্তর দখল করে নিয়েছে। স্থানীয় গণমাধ্যমে একথা বলা হয়েছে।
 
স্থানীয় টেলিভিশন চ্যানেল তোলো জানিয়েছে, ‘আজ সকালে তালেবান যোদ্ধাদের হাতে কোহিস্তানাত জেলার সদরদপ্তরের পতন হয়েছে।’
 
সরকারি সেনারা গোলযোগপূর্ণ ফারইয়াব প্রদেশের ১৩টি জেলার মধ্যে ৮টি জেলার শান্তি নিশ্চিত করতে তালেবান জঙ্গিদের সঙ্গে লড়ে যাচ্ছে। সশস্ত্র জঙ্গি গোষ্ঠীটি শুক্রবার বাদাখশান প্রদেশের তাগাব জেলায় ৩৫ স্থানীয় পুলিশ সদস্যকে হত্যা করেছে বলে জানা গেছে। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু