ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

বৃহস্পতিবার বিকালে নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের পাটোয়ারীপাড়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।  নিহতের নাম সুরেন্দ্র চন্দ্র রায় (৫৫)। সৈয়দপুর রেলওয়ে থানার ওসি এমদাদুল হক জানান, পলাশবাড়ি ইউনিয়নের পাটোয়ারীপাড়া গ্রামের বাসিন্দা সুরেন্দ্র চন্দ্র রায় ওইদিন রেলপথ পার হচ্ছিলেন। এ সময় ট্রেনে কাটা পড়েন তিনি। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে সৈয়দপুর জিআরপি থানায় মামলা হয়েছে।