ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা
শুক্রবার দুপুরে ফকিরহাটে খুলনা-ঢাকা মহাসড়কে মুরগীবাহী পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি হলেন- অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কেরামত আলী ফকির(৬৫)।
স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে ফকিরহাটের উদ্দেশ্যে যাওয়ার পথে একই দিকে যাওয়া মুরগী বোঝাই মিনি পিকআপ পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় কেরামত আলীকে উদ্ধার করে প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিত্সার জন্য খুমেক হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।