মুলাদী (বরিশাল) সংবাদদাতা
শুক্রবার মুলাদীতে গভীর নলকূপ স্থাপন করতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম ওয়ায়েজ করনী হোসেন(১৯)। মুলাদী থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) সাইদ আহমেদ তালুকদার ও নিহতের সহকর্মীরা জানান, উপজেলার সেলিমপুর বাজার এলাকায় গভীর নলকূপের বোরিং স্ট্যান্ড স্থাপন করছিল। এ সময় অসাবধানতাবশত লোহার পাইপ উপরে থাকা বিদ্যুতের তারের সাথে যুক্ত হলে ওয়ায়েজ করনীর মৃত্যু হয়। ওই সময় শ্রমিক মামুন, মোস্তাকিম ও জাকির হোসেন মারাত্মক আহত হয়।