আগৈলঝাড়ায় দুই আসামি গ্রেপ্তার

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

ঢাকার মামলার দুই ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে বৃহস্পতিবার রাতে আগৈলঝাড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানার এসআই দেলোয়ার হোসেন জানান, ঢাকার ডেমরা থানার মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি উপজেলার বাকাল গ্রামের নিরব খলিফার ছেলে ফজলুল হক খলিফা ও একই গ্রামের ফিরোজ খলিফার ছেলে মন্টু খলিফাকে এসআই আলমগীর হোসেন এবং এএসআই বাশার গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতদের শুক্রবার বরিশাল আদালতে পাঠানো হয়েছে।