চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা
শুক্রবার সকালে চান্দিনায় কাভার্ডভ্যানের ধাক্কায় এক ভ্যান চালক নিহত হয়েছে। তার নাম আবদুল আলিম (২৫)। সে দেবীদ্বার উপজেলার ভানী গ্রামের হাসু মিয়ার ছেলে। দুর্ঘটনায় আরো দুই পথচারী আহত হয়েছে।
চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. সফিকুদ্দিন মুন্সি জানান, ওইদিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়ায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান রিকশাভ্যানকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রিকশাভ্যান চালক নিহত হয়।