ঈদে মুক্তি পাচ্ছে ‘পাষাণ’

 
দেশা দ্যা লিডার, হিরো ৪২০ এর পর নতুন সিনেমা নিয়ে আসছেন নির্মাতা সৈকত নাসির।  জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘পাষাণ’ নামের চলচ্চিত্র নিয়ে হাজির হচ্ছেন। ঈদুল আযহাকে কেন্দ্র করে ইতোমধ্যেই সিনেমা পাড়ায় শুরু হয়ে গেছে জোর প্রস্তুতি।
 
সেই কাতারে আছে পাষাণ। ছবিটি শিগগিরই সেন্সর বোর্ডে জমা দেয়া হবে বলে জানিয়েছেন নির্মাতা।
 
পরিচালক সৈকত নাসির বলেন, 'সবকিছু ঠিক থাকলে ঈদুল আযহাতেই ছবিটি মুক্তি দেব।' রোমান্টিক-অ্যাকশন ঘরানার এ ছবিটিতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা সাহা মিম, কলকাতার নায়ক ওম সাহানি।
 
ওম-মিম ছাড়াও এ সিনেমায় আরো অভিনয় করছেন বিপাশা কবির, মিজু আহমেদ, শিমুল খানসহ অনেকে। সঙ্গীত আয়োজনে থাকছেন কলকাতার আকাশ। 
 
ইত্তেফাক/আনিসুর