মিয়ানমারে বন্যায় বিলীন প্যাগোডা

মিয়ানমারের মধ্যাঞ্চলে ব্যাপক বন্যায় বিলীন হয়ে গেছে নদীপাড়ের একটি প্যাগোডা। এদিকে ভয়াবহ বন্যার কারণে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে হাজার হাজার লোক। প্রবল বর্ষণ অব্যাহত থাকতে পারে বলে সরকার সতর্ক করেছে। 
 
সামাজিক মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, মেগওয়া এলাকায় বন্যার পানিতে নদী তীরের একটি প্যাগোডা তলিয়ে যাচ্ছে। প্যাগোডা তলিয়ে যাওয়ার দৃশ্য ধারণ ও সামাজিক মিডিয়াতে প্রকাশকারী ভিক্ষু পাইন্না লিংকারা বলেন, গত বৃহস্পতিবার প্যাগোডাটি ধ্বংস হয়ে যায়।
 
তিনি বলেন, ‘২০০৯ সালে প্যাগোডাটি নির্মিত হয়। ওই সময় নদী অনেক দূরে ছিল। দিনের পর দিন ভাঙনের কারণে নদী অনেক কাছে চলে আসে।’ এদিকে বন্যার কারণে এলাকাটির প্রায় ৬০ হাজার মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। সরকারের মতে, গত এক মাসে মধ্য ও দক্ষিণ মিয়ানমার এলাকায় বন্যায় ৯০ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়েছে । মারা গেছে অন্তত দুই জন। এএফপি।
 
ইত্তেফাক/সাব্বির