পর্যটন খাতে দক্ষতা ও কর্মসংস্থান বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে করবী হলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবারের সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার।
সভায় তিনি বলেন ট্যুরিজম এন্ড হসপিটালিটি সেক্টরে ২০ থেকে ৩০ লাখ যুবকের কর্মসংস্থান হতে পারে। এক্ষেত্রে প্রশিক্ষিত যুব সমাজ গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন প্রত্নতত্ত্বকে আমাদের প্রাধান্য দিতে হবে। আমাদের প্রত্নতত্ত্ব ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধশীল যা আড়াই হাজার বছরের ইতিহাস -ঐতিহ্য - সংস্কৃতিকে ধারন করে আছে। পৃথিবীর খুব কম দেশেই এরূপ নিদর্শন রয়েছে। যাকে কেন্দ্র করে আমার আকর্ষিত করতে পারি গোটা দুনিয়াকে।
এতে বক্তব্য রাখেন এটুআইয়ের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তা, আইএসসি ট্যুরিজম এন্ড হসপিটালিটি সেক্টর সভাপতি একেএম বারী, আইএলও-র চিফ টেকনিক্যাল অফিসার (বি-সেফ) কিশোর কুমার সিংহ। সভায় এটুআই প্রোগ্রামের পলিসি এক্সপার্ট আসাদ-উজ-জামান ও আইএলও-র প্রোগ্রাম অফিসার (বি-সেফ) তানজিল আহসান ‘কর্মসংস্থানের জন্য দক্ষতা’ ও ‘আইএসসি শক্তিশালী করণ’ বিষয়ক দুটি বিষয় উপস্থাপন করেন।
ইত্তেফাক/সাব্বির