ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন, মাদকের বিরুদ্ধে তার যুদ্ধ চলবেই। কোন সমালোচনাই তাকে এ পথ থেকে সরাতে পারবে না। সোমবার জাতির উদ্দেশে দেওয়া বার্ষিক ভাষণে তিনি এ কথা বলেন।
রদ্রিগো বলেন, বহির্বিশ্ব তার মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে যত সমালোচনাই করুক না কেন, কোন বাধাই তাকে তার পথ থেকে সরাতে পারবে না। তিনি তার অবস্থানে অনড় এবং অটল। সমালোচকরা সমালোচনা করলে তাতে তার কিছু যায় আসে না। তিনি বলেন, এভাবেই তিনি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে থেকে মাদকের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন।
দুতের্তে বলেন, ঘরে-বাইরে যারা তার সমালোচনা করছেন,তাদের উচিত ফিলিপাইনের নাগরিকদের সেই শিক্ষা দেওয়া যাতে তারা এর মারাত্মক ছোবল থেকে বের হয়ে আসতে পারে। তাদেরকে বুঝাতে হবে এর ফলে দেশের মানুষের আপাতদৃষ্টিতে কত ক্ষতির সম্মুখীন হচ্ছে। তিনি বলেন, কোন শক্তির কাছে তিনি মাথা নত করবেন না। তার এই লড়াই অব্যাহত থাকবে। রয়টার্স।
ইত্তেফাক/সাব্বির