সেন্ট পিটার্সবার্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মঙ্গলবার সাক্ষাৎ করবেন দেশটিতে সফররত ইরাকি ভাইস প্রেসিডেন্ট নূর-ই আল মালিকি। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বার্তা সংস্থা তাসকে এ খবর জানান।
ইরাকি রুল অব ল’ পার্লামেন্টারি কোয়ালিশন এর নেতা আল মালিকি ২৩ জুলাই রাশিয়া সফরে যান। ২৬ জুলাই পর্যন্ত তিনি রাশিয়ায় অবস্থান করবেন বলে জানা গেছে। গত দুই দিনে ইরাকি নেতা মালিকি পৃথকভাবে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও ফেডারেশন কাউন্সিল স্পীকার ভ্যালেন্তিনা মেটভিয়েনকির সঙ্গে সাক্ষাৎ করেন।
সেময় রুশ নেতৃবৃন্দ মালিকিকে জানান, আঞ্চলিক সন্ত্রাসবাদ দমনে মস্কো সবসময় ইরাকী উদ্যোগের পাশে থাকবে। মালিকিও আশা করছেন, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিরাজমান সংকট সমাধানে কাজ করবে রাশিয়া। তাস।
ইত্তেফাক/সেতু