সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি শহরে সোমবার রাতে বিমান হামলায় আট বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়।
সপ্তাহান্তে সেখানে অস্ত্রবিরতি ঘোষণা করা সত্ত্বেও এ হামলা চালানো হল। হাসপাতাল সূত্র ও পর্যবেক্ষণ গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস একথা জানায়। ওই এলাকার বাসিন্দারা জানান, স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে বিদ্রোহী নিয়ন্ত্রিত অর্বিন শহরে এ হামলা চালানো হয়।
হাসপাতাল সূত্র ও মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ গ্রুপ জানায়, নিহতদের মধ্যে কমপক্ষে চার শিশু ও এক নারী রয়েছে। পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আব্দেল রাহমান জানান, সরকারি বাহিনী বা তাদের মিত্র দেশ রাশিয়া এ হামলা চালায়। এএফপি।
ইত্তেফাক/সাব্বির