বিশ্বসেরা লাভজনক কোম্পানি আরামকো

বিশ্বের সবচেয়ে লাভজনক কোম্পানি সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকো। গত বছর কোম্পানিটির মুনাফা ছিল ১১ হাজার ১০০ কোটি ডলার। এরমধ্য দিয়ে অ্যাপল ও এক্সনের মতো কোম্পানিগুলোকে  পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে লাভজনক কোম্পানিতে পরিণত হয়েছে সৌদি আরামকো। কারণ গত বছর ৫ হাজার ৯৪০ কোটি ডলার মুনাফা করেছে অ্যাপল, যা সৌদি তেল কোম্পানিটির মোট মুনাফার অর্ধেকের চেয়ে সামান্য বেশি। এছাড়া গত বছর যুক্তরাষ্ট্রের বৃহত্তম তেল কোম্পানি এক্সনমবিলের মুনাফার পরিমাণ ছিল ২ হাজার ৮০ কোটি ডলার। কয়েক দশকের মধ্যে এবারই আরামকো তাদের মুনাফার পরিমাণ প্রকাশ করলো।