ভারতে চলতি বছরে ৯৪ জনকে হত্যা করেছে মাওবাদীরা

ভারতে প্রথম ছয় মাসে মাওবাদীদের হাতে ৯৪ বেসামরিক লোক প্রাণ হারিয়েছে। পুলিশের চর হিসেবে চিহ্নিত করে এদের হত্যা করা হয়। 
 
বুধবার রাজ্যসভা একথা জানিয়েছে। লিখিত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ অহির বলেন, ‘২০১৭ সালের জুন মাস পর্যন্ত বামপন্থী এই চরমপন্থিরা ৯৪ বেসামরিক লোককে হত্যা করেছে।’ 
 
তিনি আরো বলেন, এইসব উপজাতীয় লোককে পুলিশের চর হিসেবে চিহ্নিত করে হত্যা করা হয়। বামপন্থী চরমপন্থি সংগঠনটি এই সব বেসামরিক লোকদের হত্যার আগে তাদের ওপর নির্যাতন চালায়।’ হংসরাজ বলেন, ‘এইসব বেসামরিক লোককে গুলি করে, বেদম পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কেটে হত্যা করা হয়।’ পিটিআই। 
 
ইত্তেফাক/সাব্বির