একমঞ্চে গাইবেন শফি মণ্ডল ও বিউটি

 
বৈশাখী টেলিভিশনের ফোনো লাইভ কনসার্ট সময় কাটুক গানে গানে অনুষ্ঠানে গান গাইবেন জনপ্রিয় ফোক শিল্পী শফি মণ্ডল ও বিউটি।
 
জনপ্রিয় এ দুজন গানের পাশাপাশি কথা বলবেন তাদের বর্তমান ব্যস্ততা নিয়ে, নতুন গানের কাজ নিয়ে। ফোনে দর্শকরাও তাদের পছন্দের গানের অনুরোধ করতে পারবেন, কথা বলতে পারবেন প্রিয় শিল্পীর সাথে।
 
অনুষ্ঠান উপস্থাপনায় পারিহা। প্রযোজনা এস আলী সোহেল ও আবদুল্লাহ আল মামুন। সরাসরি সম্প্রচারিত হবে শুক্রবার রাত ১১ টায়।
 
ইত্তেফাক/আনিসুর