মেজর জিয়ার মৃত্যুতে পরিবেশ ও বনমন্ত্রীর শোক

 
মুক্তিযুদ্ধে সুন্দরবন সাব সেক্টর কমান্ডার মুক্তিযোদ্ধা মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদ মৃত্যুতে জাতীয় পার্টি-জেপি'র চেয়ারম্যান এবং পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু গভীর শোক প্রকাশ করেছেন।
 
তিনি এক শোক বার্তায় বলেন, মেজর জিয়া উদ্দিনের মৃত্যুতে জাতি এক সূর্য সন্তানকে হারালো। যিনি মহান মুক্তিযুদ্ধের একজন বীর সেনানী ছিলেন। তার মৃত্যুতে পারিবারিকভাবেও আমি একজন ঘনিষ্ঠ আত্মীয় ও নিকটজন হারিয়েছি। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে মরহুমের শোকসন্তপ্ত সহধর্মিণী ও সন্তানদের প্রতি সমবেদনা প্রকাশ করছি।
 
ইত্তেফাক/জামান