'আমরা দেশকে মর্যাদার আসনে নিয়ে গেছি'

 
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, 'বাঙালি জাতি পারেনা এমন কিছু নেই। আমরা বঙ্গবন্ধু ও তার পরিবারের খুনিদের বিচার করেছি। বাংলাদেশ এখন সারা বিশ্বে উন্নয়নের উদাহরণ। মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পাচ্ছে। আমরা বাংলাদেশকে মর্যাদার স্থানে নিয়ে গেছি।'  
 
শুক্রবার বিকেলে কসবা টি আলী কলেজ ডিগ্রী কলেজ মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী এসব কথা বলেন। এসময় তিনি বলেন, 'আমরা লেখাপড়ার পাশাপাশি শিশুদের সাংস্কৃতিক উৎকর্ষতার মাধ্যমে বিকশিত করতে চাই। শেখ হাসিনার সরকার এজন্য যা যা করা দরকার সবই করবে।'
 
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভূইয়া,  অ্যাডভোকেট রাশেদুল কাউসার ভূইয়া জীবন, পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম প্রমুখ।
 
ইত্তেফাক/জামান