তাইওয়ানের দিকে ধেয়ে আসছে বছরের প্রথম টাইফুন

তাইওয়ানের দিকে এবছরের প্রথম টাইফুন ধেয়ে আসছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শনিবার দ্বীপটির ট্রেন চলাচল স্থগিত ও স্কুলগুলো বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
 
দ্বীপটির পূর্ব উপকূলে টাইফুন ‘নেসাত’ এর প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে এবং ঝড়ো হাওয়া বইছে। শুক্রবার এটি একটি মাঝারি আকারের ঝড়ে পরিণত হয়েছে। ঝড়টি শনিবার রাতে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 
IMG0
জানা গেছে, এর আগে হুয়ালাইন কাউন্টি থেকে ২১০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থান করছিল টাইফুনটি। এ সময় ঝড়টির গতিবেগ ছিল ঘণ্টায় সর্বোচ্চ ১৩৭ কিলোমিটার। তাইওয়ানের আবহাওয়া ব্যুরো সতর্ক করে বলেছে, কাউন্টিগুলোর পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে মুষলধারে এবং কোনো কোনো এলাকায় গ্রীষ্মকালীন ঝড়ের পাশাপাশি ৯শ’ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।
IMG1
এত দূরবর্তী দুটি দ্বীপের স্কুল ও অফিস আদালত বন্ধ করে দেয়া হয়েছে। শনিবার পূর্ব উপকূলের অধিকাংশ ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। পূর্ব ও দূরবর্তী দ্বীপগুলোর অভ্যন্তরীণ ফ্লাইটগুলো স্থগিত করা হয়েছে। দুর্যোগ পরবর্তী ত্রাণ তৎপরতা সহায়তার জন্য ৩৬ হাজারেরও বেশি সেনা প্রস্তুত রাখা হয়েছে। এএফপি।
 
ইত্তেফাক/সেতু