স্টাফ রিপোর্টার, রংপুর
জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আট দিনব্যাপী রংপুরে বইমেলা উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকাল তিনটায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী। বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের পরিচালক মো. শওকত আলী, আরপিএমপির কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, রংপুর রেঞ্জের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মজিদ আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এনামুল হাবীব, বক্তব্য রাখেন লেখক অধ্যাপক শাহ আলম, সাংবাদিক আফতাব হোসেন, আকবর হোসেন প্রমুখ।